শিরোনাম
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিদের প্রকাশ্য চলাফেরার অভিযোগ শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন কেরানীহাট ইসলামী ব্যাংকে গ্রাহকদের চরম ভোগান্তি, টাকা উত্তোলনে দীর্ঘ লাইন ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঈদে বিপিইএম-এর জমজমাট মিট-আপ, দেখানো হলো ‘মাসুদ রানা’ পচা সবজি থেকে পলিথিন, কলাগাছের তন্তুতে টাইলস-ঢেউটিন: তরুণ উদ্ভাবক সাজ্জাদের উদ্ভাবন দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী বাঁশখালীতে গভীর রাতে সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টা, উত্তেজনা বিরাজ মোবাইল ছাড়া অস্থিরতা: ডিজিটাল যুগের নতুন মানসিক সংকট নোমোফোবিয়া – জাহাঙ্গীর আলম সাংবাদিক ও কলামিস্ট ব্রাজিল–মরক্কো মহারণ: বিশ্বকাপ মঞ্চে দুই পরাশক্তির লড়াই, কখন ও কোথায় দেখবেন? জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ঈদে বিপিইএম-এর জমজমাট মিট-আপ, দেখানো হলো ‘মাসুদ রানা’

বার্তা টুডে ডেস্ক / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন উদ্যোক্তা, ব্র্যান্ড প্রোমোটার ও মিডিয়া কমিউনিটি ব্র্যান্ড প্রোমোটার্স, এন্টারপ্রেনার্স অ্যান্ড মিডিয়া (বিপিইএম)-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য “ঈদ মিট-আপ অ্যান্ড মুভি সেলিব্রেশন” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন “রেলুমিনস স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা”

অনুষ্ঠানটি ছিল সদস্যদের পারস্পরিক পরিচিতি, মতবিনিময়, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের এক অনন্য মিলনমেলা। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বিপিইএম-এর বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ, জনপ্রিয় ফিল্ম ডিরেক্টর সৈকত নাসির, অভিনেতা রাসেল রানা এবং অভিনেত্রী তিথী। অতিথিরা তাদের বক্তব্যে বিপিইএম-এর ক্রমবর্ধমান সাফল্যের প্রশংসা করেন এবং তরুণ উদ্যোক্তা ও সৃজনশীল কর্মীদের জন্য এমন প্ল্যাটফর্মের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিইএম-এর ফাউন্ডার কাজী নাজমুল হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বিপিইএম শুধু একটি ফেসবুক গ্রুপ নয়, এটি উদ্যোক্তা, মিডিয়া কর্মী, ব্র্যান্ড প্রোমোটার ও সৃজনশীল মানুষদের জন্য একটি শক্তিশালী কমিউনিটি। ৯ লক্ষ সদস্য পূর্তি আমাদের জন্য গর্বের অর্জন, তবে এটি আমাদের আরও বড় লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, চেয়ারম্যান, রেলুমিনস স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা। তিনি বলেন, “বিপিইএম-এর সঙ্গে রেলুমিনস স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই প্ল্যাটফর্মের অগ্রযাত্রায় আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব।”

তিনি আরও জানান, আগামী দিনে বিপিইএম-এর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, ব্র্যান্ডিং, মিডিয়া নেটওয়ার্কিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক বিভিন্ন কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিইএম-এর এডমিন আফসানা মিম, সকল মডারেটরবৃন্দ এবং গ্রুপের নির্বাচিত সদস্যরা। অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও মিডিয়া কার্যক্রম পরিচালনার ব্যাপারে মতামত প্রদান করেন।

ঈদ পুনর্মিলনীকে আরও আনন্দময় করে তুলতে অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা একসঙ্গে ঈদে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত চলচ্চিত্র ‘মাসুদ রানা’ উপভোগ করেন। চলচ্চিত্র প্রদর্শনী শেষে সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আরও কার্যকরভাবে ব্যবহার করে সদস্যদের ব্যবসা, ব্র্যান্ড ও ব্যক্তিগত উদ্যোগকে এগিয়ে নেওয়ার কৌশল নির্ধারণ। এ সময় বিভিন্ন নতুন প্রকল্প, ডিজিটাল ক্যাম্পেইন এবং কমিউনিটি উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা ও পরিকল্পনা করা হয়।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে বিপিইএম-এর কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে আয়োজিত এই ঈদ মিট-আপ কমিউনিটির সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিংয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ