শিরোনাম
সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার পুকুরিয়ায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী, ত্রাণে কেউ বঞ্চিত হবে না: মীর হেলাল
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সাতকানিয়ায় জাতীয় ফল মেলা ২০২৬-এর উদ্বোধন

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম) / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ ফল মেলার উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সবুজ কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা এনসিপির তৌহিদুল ইসলাম মাসুম সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান রুবেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় দেশীয় ও মৌসুমি বিভিন্ন প্রকার ফলের আকর্ষণীয় প্রদর্শনী করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত নানা জাতের ফল প্রদর্শন করবেন। ফল চাষে কৃষকদের উৎসাহিত করা, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ফল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরাই এ মেলার মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফল চাষের সম্প্রসারণ ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদনের মাধ্যমে দেশের কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ