শিরোনাম
সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার পুকুরিয়ায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী, ত্রাণে কেউ বঞ্চিত হবে না: মীর হেলাল
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে কোচিং সেন্টারে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইয়াছিন আরাফাত (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন অভিযুক্ত ইয়াছিন আরাফাত। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে অনুসরণ করা, অনৈতিক প্রস্তাব দেওয়া এবং বিভিন্নভাবে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিশোরী এসব প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্ত।

গত ১৭ জুন সকালে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে কিশোরী বাড়ি থেকে কোচিং সেন্টারের উদ্দেশ্যে বের হলে ওৎ পেতে থাকা ইয়াছিন তাকে ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ের পেছনের একটি নির্জন মুরগির ফার্মে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হলে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয়দের তৎপরতায় কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানানো হলে গ্রাম্য শালিশের মাধ্যমে ৩০০ টাকার স্ট্যাম্পে অভিযুক্তের স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বারশত ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আনোয়ারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ইয়াছিন আরাফাতকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। ঘটনাটির বিষয়ে আইনি প্রক্রিয়া ও অধিকতর তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ