শিরোনাম
বন্যার্তদের খোঁজে সাতকানিয়ায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বিতরণ করলেন ত্রাণ সরকার ও বিত্তবানদের এই দুর্যোগে বাঁশখালীবাসীর পাশে থাকার আহবান বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

চন্দনাইশের সাতবাড়িয়ায় ২৫ ও ২৬ জুন সুলতানে কারবালা মাহফিল

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় পবিত্র আহলে বাইতে রাসূল (দ.)-এর স্মরণে দুই দিনব্যাপী সুলতানে কারবালা মাহফিল ও মজমুয়ায়ে সালাতে রাসূল (দ.) অনুষ্ঠিত হবে। হযরত ওসমান শাহ (রাহ.) সুন্নী ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে আগামী ২৫ ও ২৬ জুন (বৃহস্পতিবার ও শুক্রবার) বাদ আছর সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া ঈদগাহ ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল-আলামিন মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ লায়ন রফিকুল ইসলাম।

প্রথম দিনের মজমুয়ায়ে সালাতে রাসূল (দ.) মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নির্বাহী চেয়ারম্যান পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নূরী (মা.জি.আ.)। বিশেষ মেহমান হিসেবে থাকবেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।

সমাপনী দিনের সুলতানে কারবালা মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মাওলানা মুফতি আশেকুর রহমান হাফেজ নগরী (মা.জি.আ.)। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করবেন জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী (মা.জি.আ.)। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাংগঠনিক সচিব পীর আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী (মা.জি.আ.)। বিশেষ আলোচক হিসেবে থাকবেন আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদের খতিব আল্লামা মুফতি আজিজ রজবী (মা.জি.আ.) এবং সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত ওয়াইসুল করুণী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ ছলিম উদ্দিন খান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ লোকমান ফারুকী, মোহাম্মদ আবুল হাসান ও এ.কে. আজাদ। মাহফিলে না’ত পরিবেশন করবেন বিশিষ্ট না’তখাঁ শায়ের মোহাম্মদ জানে আলম রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ, মাদ্রাসা ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ।

আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে উপস্থিত থেকে মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ