শিরোনাম
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে নির্ভীক সাংবাদিকতার আহ্বান কর্ণফুলী প্রেস ক্লাবের সাফিয়া খানম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ তরুণদের শিল্পকর্মে ইতিহাসের প্রতিফলন: মীর হেলাল চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ জাগ্রত ফোরামের উদ্যোগে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের ঈদ পূর্ণমিলনী শনিবার পার্বত্য চট্টগ্রামে গৎবাঁধা প্রকল্প নয়, টেকসই উন্নয়নে জোর: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল গণমাধ্যমে শত্রু যখন গণমাধ্যমকর্মী-জে.এম জাবেদ চন্দনাইশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সাফিয়া খানম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বার্তা টুডে ডেস্ক / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সমাজের অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করেছে সাফিয়া খানম ফাউন্ডেশন। স্বাবলম্বীকরণ প্রকল্পের অংশ হিসেবে শুক্রবার (২৬ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবক ও কলামিস্ট এম. এ. মাসুদ।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারুন মেম্বার, আবু জাহেদ, আলমগীর কবির, মহিউদ্দিন চৌধুরী জকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাফিয়া খানম ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এ. মাসুদ বলেন, “সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাফিয়া খানম ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে সাফিয়া খানম ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ