শিরোনাম
বন্যাকবলিত মানুষের পাশে এমপি জসীম উদ্দীন চন্দনাইশ-সাতকানিয়ায় ৩০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শুরু দুর্যোগের পর থেকেই কোথায় কী লাগবে, সবই জানছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী হাটহাজারীতে প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে সাড়ে ৩ টন চাল বিতরণ পুকুরিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে আসহাব উদ্দিন চেয়ারম্যান, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সেনাবাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবীরা ঢামেকের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমসি-ডে ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর সারাদিনের তৎপরতা, উদ্ধার-ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ রাউজানে বন্যাদুর্গত মানুষের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী, যুবদলের ত্রাণ বিতরণ অব্যাহত বন্যার্তদের পাশে জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে দুই শিশুর মৃত্যু
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

পুকুরিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে আসহাব উদ্দিন চেয়ারম্যান, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ

আফনান চৌধুরী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা। স্মরণকালের অন্যতম ভয়াবহ এ দুর্যোগে হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। একই সঙ্গে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার সংকটে দুর্ভোগ আরও বেড়েছে।

এমন পরিস্থিতিতে শনিবার (১১ জুলাই) বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন এর উদ্যোগে বন্যাকবলিত পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।ত্রাণ বিতরণকালে তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি জানান,পুকুরিয়া ইউনিয়নের প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিয়মিত রাখা হচ্ছে। যেসব পরিবার এখনো কোনো সহায়তা পায়নি, তাদের কাছেও পর্যায়ক্রমে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
ত্রাণ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে তিনি ওয়ার্ডভিত্তিক ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক সামাজিক সংগঠনের নেতৃত্বের সমন্বয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন চেয়ারম্যান বলেন, “বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো দুর্গত পরিবার যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

এদিকে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান, স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক ব্যক্তিদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মোঃ আসহাব উদ্দিন চেয়ারম্যান।

স্থানীয়দের মতে, চেয়ারম্যানের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক উদ্যোগে পরিচালিত এমন মানবিক ত্রাণ কার্যক্রম বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ