শিরোনাম
পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মরহুম আলহাজ্ব মোহাম্মদ ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চন্দনাইশ পৌরসভার পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া বড় পুকুরপাড় এলাকায় চৌধুরীপাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অধ্যাপক, শিক্ষানুরাগী, বিশিষ্ট বীমাবিদ ও সমাজসেবক এম এ করিম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওমর ফাহাদ চৌধুরী অভি।

স্মরণসভায় বক্তারা মরহুম অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীর শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং মানবিক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তিনি আজীবন শিক্ষা, নৈতিকতা ও সমাজকল্যাণে নিবেদিত ছিলেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

স্মৃতিচারণ করে বক্তব্য দেন আবু সাঈদ সিকদার, শেখ টিপু চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, ফরিদুল ইসলাম চৌধুরী (ভেন্ডার), মঞ্জুর আলম চৌধুরী, জিন্নাত আলী চৌধুরী, এটিএম মাসুদ চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী বাচা, মো. নজরুল ইসলাম, জসীম উদ্দীন, মাওলানা মো. হাসান, সিরাজুল ইসলাম চৌধুরী, পারভেজ বিন হাফেজ চৌধুরী, জাহেদ চৌধুরী, সরোয়ার মোর্শেদ মঞ্জু, আইয়ুব চৌধুরীসহ আরও অনেকে। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন সালোক জাহিদ নেওয়াজ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেষে মরহুম অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ