শিরোনাম
বাঁশখালীতে অর্থ আত্মসাৎ মামলায় পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার ভূমি মন্ত্রণালয়ের নিয়োগে প্রক্সি জালিয়াতি, ভুয়া প্রার্থী থানায় পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

বাঁশখালীর দুর্গম বন্যাদুর্গত এলাকায় ১০০ পরিবারের পাশে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গম এলাকায় মানবিক সহায়তা নিয়ে পৌঁছেছে দেশের অন্যতম মানবাধিকারভিত্তিক সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। মানবাধিকার রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটি ‘ভালোবাসার উপহার’ কর্মসূচির আওতায় বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত প্রায় ১০০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয় বাঁশখালী উপজেলার ১১ নম্বর মধ্যম পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গম জলদাশ পাড়া এবং ৪ নম্বর ওয়ার্ডের দাস পাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে পানিবন্দী ও দুর্ভোগে থাকা এসব পরিবারের কাছে পৌঁছাতে সংগঠনের নেতাকর্মীরা দুর্গম পথ অতিক্রম করে সরাসরি ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান, ডাইরেক্টর (অর্গানাইজেশন) অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, মহানগর বায়েজিদ শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম শান্তনু চৌধুরী, স্টুডেন্ট কাউন্সিলের সদস্য মাহির শাহরিয়ার এবং বিশিষ্ট সমাজকর্মী সাজিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণকালে সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক ও নৈতিক কর্তব্যও। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।”

তিনি আরও বলেন, বাঁশখালীর এই দুর্গম অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। তাই এলাকার রাস্তাঘাটের উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা আর্থিক, কায়িক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। ভবিষ্যতেও সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এর আগে একই বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বাঁশখালী উপজেলার বাঁশখালা গ্রামের পূর্ব বাঁশখালা পাড়ায় প্রায় ২৫০টি বন্যাদুর্গত পরিবারের মাঝেও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছিল। ধারাবাহিকভাবে পরিচালিত এ মানবিক কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ