শিরোনাম
পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে সাতকানিয়ায় ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া প্রতিনিধি / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার প্রতিনিধিবৃন্দ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে সড়ক ও জনসমাগমস্থল থেকে ময়লা-আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীরা জনগণকে যেখানে-সেখানে ময়লা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক সাতকানিয়া গড়ে তুলতে শুধু একদিনের কর্মসূচি যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীলতা। ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে তারা জানান।

জানা যায়, “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়দের মতে, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা এ কর্মসূচিকে স্বাগত জানিয়ে পরিচ্ছন্ন ও নান্দনিক সাতকানিয়া গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ