শিরোনাম
পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি: / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চন্দনাইশে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কার্যালয় ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সরাসরি অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. কামরুল, ইউআরসি ইনস্ট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অভিযানের অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল, সরকারি প্রতিষ্ঠানসংলগ্ন এলাকা এবং উন্মুক্ত স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পরিচ্ছন্ন, নান্দনিক ও সবুজ চট্টগ্রাম গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।”

এদিকে একই কর্মসূচির আওতায় চন্দনাইশের জোয়ারা বি.সি. উচ্চ বিদ্যালয়, খানদীঘি উচ্চ বিদ্যালয়, কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ কর্মসূচিতে স্থানীয় জনগণেরও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ