শিরোনাম
বাঁশখালীতে অর্থ আত্মসাৎ মামলায় পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার ভূমি মন্ত্রণালয়ের নিয়োগে প্রক্সি জালিয়াতি, ভুয়া প্রার্থী থানায় পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

চন্দনাইশে বন্যাদুর্গত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ত্রাণ বিতরণ

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক নেতৃত্বে বাংলাদেশ, চট্টগ্রাম তথা চন্দনাইশকে একটি মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাবে। বিএনপি অতীতেও মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রমও ধারাবাহিকভাবে চলমান থাকবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে চন্দনাইশ পৌরসভার আবুল বশরের বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে মানবিক উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় বসেই সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং দেশের বিভিন্ন জেলায় মন্ত্রীদের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, এ বছর ৪৩ বছরের রেকর্ড ভেঙে একদিনে ৪১২ দশমিক ০৩ মিলিমিটার এবং মাত্র ছয় দিনে এক হাজার ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যেখানে সাধারণত এক বছরে ৯০০ থেকে ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়েছেন। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতেও পারেননি অনেকেই। তবুও দলের নেতাকর্মীরা সংগঠিত থেকে দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেন ইফতুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতা মো. জসিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, উপজেলা বিএনপি নেতা আবদুল মাবুদ মাহাবু, সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও মানবিক উপহার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ