শিরোনাম
পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রশংসিত পদুয়ার চেয়ারম্যান প্রার্থী আরমানুল ইসলাম নবাব

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সম্প্রতি টানা ১০ দিনের ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার পরিবারের পাশে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক এবং পদুয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আরমানুল ইসলাম নবাব।

দুর্যোগের এমন সংকটময় সময়ে ব্যক্তিগত অর্থায়নে মানবিক সহায়তার উদ্যোগ নেওয়ায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছেন তিনি।

জানা গেছে, পদুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা এবং আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে কয়েক ধাপে ত্রাণ বিতরণ করা হয়। এসব পরিবারের মাঝে প্রায় ৪ হাজার কেজি চাল ও নগদ লক্ষাধিক টাকা বিতরণ করেন আরমানুল ইসলাম নবাব। তার এ মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অসহায় ও মধ্যবিত্ত পরিবারের সদস্য জানান, স্মরণকালের ভয়াবহ এ বন্যায় তাদের বাড়িঘর, ক্ষেতখামার ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে। এমন কঠিন সময়ে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন আরমানুল ইসলাম নবাব।

তারা বলেন, “এমন একজন মানবিক মানুষ ভবিষ্যতে জনপ্রতিনিধি হলে অসহায় ও সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।”

স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরমানুল ইসলাম নবাব বলেন, “মানুষ মানুষের জন্য। কে কখন দুর্যোগের শিকার হবে, তা একমাত্র আল্লাহই জানেন। হঠাৎ সৃষ্ট এ ভয়াবহ বন্যায় পদুয়ার হাজার হাজার কৃষক, শ্রমিক, দিনমজুর ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়ে আর্থিক সংকটে পড়েছেন।”

তিনি বলেন, “এমন দুর্যোগের মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বৃষ্টিতে ভিজে এবং বন্যার পানির মধ্য দিয়ে ত্রাণসামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার সময় পদুয়াবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি।”

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “পদুয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহ তায়ালা সহায় হলে এবং জনগণ চাইলে ভবিষ্যতে আরও বেশি করে পদুয়াবাসীর সেবা করতে পারব, ইনশাআল্লাহ। আমি পদুয়ার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ