শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের নিয়োগে প্রক্সি জালিয়াতি, ভুয়া প্রার্থী থানায় পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সাতকানিয়ায় পৃথক ঘটনায় জমি বিরোধে নিহত ১ জন সহ দুইজনের মরদেহ উদ্ধার

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া প্রতিনিধি / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. ইউনুস নিহত হয়েছেন। অপরদিকে, চরতী ইউনিয়নের পানি চরতী এলাকা থেকে মো. হাসান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার চরতী ও ছদাহা ইউনিয়নে পৃথকভাবে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চরতী ইউনিয়নের পানি চরতী এলাকায় বিদ্যুৎ খুঁটির পাশে হাসানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। পরিবারের দাবি, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। মরদেহে কোনো আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অন্যদিকে, ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জমি-জমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ইউনুস (পিতা: মৃত ফজল করিম) নিহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, দুই ঘটনাতেই প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে। ইউনুস হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চরতীর ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ