শিরোনাম
মাদক-সন্ত্রাস নির্মূলে জনসম্পৃক্ততার ওপর জোর দিলেন চট্টগ্রামের পুলিশ সুপার শেখ হাসিনা ক্ষমতা ছাড়লেও দেশ ছেড়ে চলে যান এটিও অনেকে চাননি – নাহিদ ইসলাম মারকাজ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’ প্রদান ফুটবলের মাঠে চট্টগ্রাম প্রেস ক্লাব–র‌্যাব-৭-এর সৌহার্দ্যের বন্ধন বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স কমিটির ৮ম সাধারণ সভা  ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি ক্যাবের চৌদ্দগ্রামে খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফেনীতে গ্রেপ্তার প্রাইভেট কারে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে ২ নারীসহ গ্রেপ্তার ৪, জব্দ গাড়ি রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে: রেল প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রবিউল হোসেন মহান কর্মবীর, চক্ষু চিকিৎসায় এক অনন্য প্রতিষ্ঠান: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স কমিটির ৮ম সাধারণ সভা 

মিজানুর রহমান রুবেল / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির ৮ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন, আয়-ব্যয়ের বিভিন্ন দিক, আর্থিক ব্যবস্থাপনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও ফিন্যান্স কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্ট সেক্রেটারি ও ফিন্যান্স কমিটির সদস্য ড. মোহাম্মদ নুরুল আবছার, ফিন্যান্স কমিটির সদস্য প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর সরওয়ার জাহান, সদস্য-সচিব ও ভারপ্রাপ্ত ফিন্যান্স ডিরেক্টর চিংচি প্রু সুকি এবং জুনিয়র অ্যাকাউন্টস অফিসার মুহাম্মদ গিয়াস উদ্দিন।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

বক্তারা বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কার্যকর আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা পরিবেশ বজায় রাখার অন্যতম পূর্বশর্ত। ফিন্যান্স কমিটির গৃহীত সিদ্ধান্তসমূহ বিশ্ববিদ্যালয়ের আর্থিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ