শিরোনাম
মাদক-সন্ত্রাস নির্মূলে জনসম্পৃক্ততার ওপর জোর দিলেন চট্টগ্রামের পুলিশ সুপার শেখ হাসিনা ক্ষমতা ছাড়লেও দেশ ছেড়ে চলে যান এটিও অনেকে চাননি – নাহিদ ইসলাম মারকাজ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’ প্রদান ফুটবলের মাঠে চট্টগ্রাম প্রেস ক্লাব–র‌্যাব-৭-এর সৌহার্দ্যের বন্ধন বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স কমিটির ৮ম সাধারণ সভা  ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি ক্যাবের চৌদ্দগ্রামে খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফেনীতে গ্রেপ্তার প্রাইভেট কারে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে ২ নারীসহ গ্রেপ্তার ৪, জব্দ গাড়ি রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে: রেল প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রবিউল হোসেন মহান কর্মবীর, চক্ষু চিকিৎসায় এক অনন্য প্রতিষ্ঠান: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফেনীতে গ্রেপ্তার

বার্তা টুডে ডেস্ক / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার খুনসহ ডাকাতি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাসুমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ফেনী জেলার দাগনভূঞা থানাধীন সিলোনিয়া মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহীদুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাসুম (৪৫) ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার একটি খুনসহ ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম ফেনীর দাগনভূঞা থানা এলাকায় অবস্থান করছেন। পরে তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৬ মে ২০০৯। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২/৩৯৬/৩৪ ধারায় দায়ের করা হয়। ওই মামলায় শহীদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শহীদুল ইসলামকে ফেনীর সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ