শিরোনাম
চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী সেবায় আধুনিক ট্রলি, দক্ষ কর্মী পাঠানোর তাগিদ মন্ত্রীর চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং শিশুদের হৃদরোগে সচেতনতার আহ্বান, এভারকেয়ারের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের ১০ বছর পূর্তি চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবাগত কমিটিকে ফুলেল শুভেচ্ছা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চট্টগ্রাম রেলওয়ে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

নিয়োগবিধি সংশোধন ও দ্রুত পদোন্নতির দাবি রেল শ্রমিকদের

বার্তা টুডে ডেস্ক / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ রেলওয়ের নিয়োগবিধি সংশোধন, প্রাপ্য পদোন্নতি দ্রুত বাস্তবায়ন, রেলওয়ে আইন সংশোধনসহ শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

সোমবার (৩ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি এবং প্রত্যাশা নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

সভায় ঐক্যজোটের মুখপাত্র এবং জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মনজু শ্রমিক-কর্মচারীদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।

তিনি বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান নিয়োগবিধি যুগোপযোগী ও বাস্তবসম্মতভাবে সংশোধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

এ সময় রেলওয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে বিদ্যমান রেলওয়ে আইন সংশোধনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিভিন্ন দাবি ও সুপারিশ প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন ঐক্যজোটের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় শ্রমিক-কর্মচারীদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বাংলাদেশ রেলওয়ের জনবল ব্যবস্থাপনা, কর্মপরিবেশ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সভায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ