শিরোনাম
বাঁশখালীতে অর্থ আত্মসাৎ মামলায় পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার ভূমি মন্ত্রণালয়ের নিয়োগে প্রক্সি জালিয়াতি, ভুয়া প্রার্থী থানায় পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সাতকানিয়ায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া প্রতিনিধি / ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি অফিসার আনোয়ার পলাশ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্ণিছ ফাতেমা মৌসুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মিজানুর রহমান ফয়সাল, সন্জীব সরকার,, ইউআরসি কনস্ট্রাকচার আশীক বিন আজাদ পল্লী সঞ্চয় ব্যাংকের সাতকানিয়া শাখার ব্যবস্হাপক মহিউদ্দীন,সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম বাবর, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান রুবেল এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম।

এছাড়াও জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তবে আলোচনা সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরই এনসিপির নেতা তৌহিদুল ইসলাম মাসুম আহত জুলাই যুদ্ধাদের অনুপস্থিতির অভিযোগ এনে সভা থেকে ওয়াকআউট করেন।

তবে জুলাই যোদ্ধাদের চট্টগ্রাম জেলায় প্রোগ্রামের কথা জানালেন ইউএনও। তিনি বলেন
তাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সাতকানিয়া থেকে ৮জন এবং লোহাগাড়া ১০জন ২০২৪শে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া আহত ১৮জন জুলাই যোদ্ধাদের সকালে গাড়ি যোগে চট্টগ্রাম জেলায় পাঠানো হয়েছে।

সাতকানিয়া থেকে চট্টগ্রাম গিয়েছেন আব্দুল্লাহ আল মাহের,মো:ছরওয়ার কামাল,মো:জুনাইদুল হক,মো:রাকিব,মোহাম্মদ রিয়াদ,কামরুল হাসান তারেক,আব্দুল আজিজ,সাজ্জাদ হোসেন।

আলোচনা সভায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে আন্দোলনে নেতৃত্বদানকারী ও আহত যোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ