শিরোনাম
সৌদিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন, মানবপাচার চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী রেলওয়ের নামে ভুয়া ফেসবুক-ইউটিউব অ্যাকাউন্ট, সতর্ক করল কর্তৃপক্ষ জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি গড়ার প্রত্যয় এনসিপির চট্টগ্রাম উত্তর জেলায় বাঁশখালীতে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ৪২০ পরিবারকে ২৫ লাখ ২০ হাজার টাকা সহায়তা সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস মমিনুলকে রেল শ্রমিক দলের সভাপতি উল্লেখ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাতকানিয়ায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রার্থীদের কাছে অর্থ দাবি, সতর্কবার্তা স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে রেলওয়ে পূর্বাঞ্চলের শ্রদ্ধাঞ্জলি

বার্তা টুডে ডেস্ক / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। এ সময় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ সুবক্তগীনের নেতৃত্বে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করা হয়। পরে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

এ সময় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ সুবক্তগীন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে দেশ ও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মহাব্যবস্থাপক আরও বলেন, বাংলাদেশ রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবাধর্মী প্রতিষ্ঠান। জনগণকে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত রেলসেবা দিতে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনসেবায় রেলওয়ের ভূমিকা আরও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা স্বৈরাচারী শাসনের পতন ঘটে। দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন হিসেবে বিবেচিত। পরবর্তীতে সরকার দিনটিকে জাতীয়ভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং সরকারি ছুটির দিন হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ