শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

বিশ্বমানের উইকেট তৈরিতে চট্টগ্রামে বিসিবির বিশেষ প্রশিক্ষণ

বার্তা টুডে ডেস্ক / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘কিউরেটর লেভেল-১’ কোর্স। বিশ্বমানের ক্রিকেট অবকাঠামো গড়ে তোলা এবং আধুনিক পিচ ও আউটফিল্ড ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বিসিবির গ্রাউন্ডস কমিটির উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়েছে।

দুই ধাপের এই বিশেষ কোর্সের প্রথম পর্ব হিসেবে চট্টগ্রাম ওয়ার্কশপ শুরু হচ্ছে ১১ আগস্ট। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১১ ও ১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দুই দিনব্যাপী এ কর্মশালা।

চট্টগ্রাম, কক্সবাজার, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লা ভেন্যুর মোট ৩৩ জন মাঠকর্মী এতে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সার্টিফায়েড কিউরেটর ও বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং বিসিবির অভিজ্ঞ ইন্সট্রাকটরদের সহযোগিতায় প্রশিক্ষণটি পরিচালিত হবে।

কর্মশালায় মাটির সঠিক ব্যবহার, আর্দ্রতা নিয়ন্ত্রণ, আধুনিক ও প্রচলিত ঘাস রোপণ প্রযুক্তি, ড্রেনেজ ব্যবস্থা এবং বিভিন্ন কন্ডিশন অনুযায়ী স্পোর্টিং, ব্যাটারবান্ধব কিংবা বোলারবান্ধব উইকেট তৈরির তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় শেখানো হবে।

বিসিবি সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত পিচ ও টার্ফ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের ঘরোয়া ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রিকেটারদের প্রস্তুতিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোর্সটি সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অফিসিয়াল সনদপত্র দেওয়া হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের গ্রাউন্ডস কন্ডিশনিং ও উইকেট ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ার পাশাপাশি ক্রিকেট অবকাঠামোর মানও নতুন উচ্চতায় পৌঁছাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ