শিরোনাম
গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ১৭ ফ্যাশন হাউজের তারকাখচিত আয়োজনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক রেললাইন অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে দ্রুত গেটম্যান দেওয়ার উদ্যোগ শীলকূপে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন, সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা নৃত্যের মঞ্চ পেরিয়ে অভিনয়ে মুনমুনের নতুন স্বপ্ন মানবাধিকার সুরক্ষায় চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার নতুন গভর্নিং বডি, সভাপতি লায়ন সালাউদ্দীন আলী সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত চন্দনাইশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

চবিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০২৬

চবি প্রতিনিধি / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্কলারশিপ ও বৈশ্বিক ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এডুম্যাক্স কনসালট্যান্সির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০২৬’।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ এক্সপোর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান।

চাকসু সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং অভিজ্ঞ শিক্ষা ও ক্যারিয়ার কনসালট্যান্টরা অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ১৪টি বুথ। এসব বুথে বিভিন্ন দেশের উচ্চশিক্ষা, স্কলারশিপ ও ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে সরাসরি তথ্য ও পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে।

এক্সপোতে শিক্ষার্থীরা পছন্দের স্কলারশিপ সম্পর্কে জানার পাশাপাশি ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিংয়ের সুযোগ পাচ্ছেন। বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া, ভিসা প্রসিডিউর, বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রোফাইল অ্যাসেসমেন্ট, ফান্ড সিকিউরিটি এবং উচ্চশিক্ষার প্রস্তুতি ও আবেদনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এ ছাড়া তিন শতাধিক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে IELTS পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। চাকসুর দাবি, দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে এরই মধ্যে ১১০০ জনের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, “আমরা শিক্ষার্থীদের জন্য এমন একটি নৈসর্গিক পরিবেশ চাই, যেখানে তারা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে। আমাদের শিক্ষার্থীরা যাতে গুণগত মান অর্জনের জন্য বিদেশে যেতে পারে এবং পরে দেশের কল্যাণে ফিরে আসে।”

তিনি এ ধরনের আয়োজনের জন্য চাকসুসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আয়োজকদের মতে, আন্তর্জাতিক এডুকেশন এক্সপোর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, আবেদন প্রক্রিয়া ও বৈশ্বিক ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ