শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চান্দগাঁও-মুরাদপুরে জোবাইরুল হাসান আরিফের শরবত-তাবারুক বিতরণ

বার্তা টুডে ডেস্ক / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের চান্দগাঁও ও মুরাদপুর এলাকায় শরবত, পানি ও তাবারুক বিতরণ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ।

বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শরবত, পানি ও তাবারুক বিতরণ করা হয়।

এ সময় জোবাইরুল হাসান আরিফ বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও বিশ্বমানবতার দূত হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে বার আউলিয়ার শহর চট্টগ্রামে আশেকে রাসূলদের ঢল নেমেছে। চট্টগ্রামসহ সারা দেশ ও বিদেশ থেকে আগত আশেকে রাসূলদের স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুসকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দেওয়া উচিত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান ও আল ইমন হোসাইন আহমেদ, যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ সিরাজ উদ দৌল্লাহ ও মো. ওমর সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী ও তাসদীদ ইবনে রাসূল। এছাড়া ছাত্রশক্তির সংগঠক নুর মোহাম্মদ ওয়াসীক, আহমেদ সাফোয়ানসহ চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এনসিপির সংগঠকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ