শিরোনাম
অপরাধ দমনে বিশেষ সাফল্য, রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের সদস্যদের নগদ পুরস্কার রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ১১ আসামি গ্রেপ্তার; ৪০ লিটার চোলাই মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূত সাসাকাওয়ার সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীদের অবদান চিরস্মরণীয়: আবু সুফিয়ান বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমীতে কম্পিউটার ল্যাব স্থাপন পাহাড়ি ও দুর্গম এলাকায় দক্ষতা বাড়াতে রাঙ্গামাটিতে স্পেশালাইজড হিল ড্রাইভিং ট্রেনিং আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম আশ-শেফা স্কুল এন্ড কলেজে ফি আদায়ে অভিভাবকদের ভোগান্তির অভিযোগ ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়, নাঙ্গলমোড়া মাদরাসায় নতুন প্রত্যয় বাঁশখালীর রাজনীতিতে উত্তাপ নয়, সহনশীলতা চান পাপ্পা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমীতে কম্পিউটার ল্যাব স্থাপন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার প্রত্যন্ত গড়দুয়ারা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ড. শহীদুল্লাহ একাডেমীতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় এ কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর ) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত কম্পিউটার ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও এডহক কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে কম্পিউটার ল্যাবটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির জ্ঞান শিক্ষার্থীদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। শহরাঞ্চলের শিক্ষার্থীরা প্রযুক্তিগত শিক্ষার বিভিন্ন সুযোগ পেলেও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে এ সুযোগ থেকে পিছিয়ে থাকে। ড. শহীদুল্লাহ একাডেমীতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় কম্পিউটার ল্যাব স্থাপনের ফলে এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি শিক্ষার্থীরা কম্পিউটার পরিচালনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেদের দক্ষভাবে সম্পৃক্ত করার সুযোগ পাবে।

ড. শহীদুল্লাহ একাডেমী ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল মাবুদ তালুকদার ও আজীবন দাতা সদস্য আলহাজ্ব আবু মুছা তালুকদার বলেন, প্রত্যন্ত অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে এলাকার শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি শিক্ষার সুযোগ পাবে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে তারা আরও দক্ষতার সঙ্গে নিজেদের প্রস্তুত করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের যুগ্মপরিচালক সজীব কুমার দাস এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহিদুল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড. শহীদুল্লাহ একাডেমী পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের এ সহযোগিতা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কম্পিউটার ল্যাবের যথাযথ ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক উদ্যোগ নেবে।

বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সম্পাদক এ জে নওয়াজ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সৈয়দ মোহাম্মদ সালাউদ্দীন, প্রকৌশলী মাহবুবুল আলম সিকদার, ফয়সাল খান রতন, মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদারসহ অন্যরা।

বক্তারা বাংলাদেশ ব্যাংকের এমন সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রত্যন্ত এলাকার শিক্ষাব্যবস্থার মানোন্নয়নেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পীযুষ নাথ, মো. আবু তাহের, মো. আলী আকবর, রাশেদুল ইসলাম, মো. নুরুজ্জামানসহ শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত এই কম্পিউটার ল্যাব ড. শহীদুল্লাহ একাডেমীর শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্তের সূচনা করবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ