শিরোনাম
সন্দ্বীপে পুলিশ সদস্য অপহরণে গ্রেপ্তার এক, অভিযান অব্যাহত ডেভিড ইমনসহ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে চাঁদাবাজি, গ্রেপ্তার ৭ বটতলীতে ‘মাদককে না বলি’—মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চবিতে শিক্ষকসহ বহিষ্কার ৩, বহিষ্কার বাতিল ১ জনের চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু রেকর্ড কনটেইনার হ্যান্ডলিংয়ের স্বীকৃতি, চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ১৬.৬৪ কোটি টাকার বোনাস অপরাধ দমনে বিশেষ সাফল্য, রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের সদস্যদের নগদ পুরস্কার রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ১১ আসামি গ্রেপ্তার; ৪০ লিটার চোলাই মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূত সাসাকাওয়ার সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

রেকর্ড কনটেইনার হ্যান্ডলিংয়ের স্বীকৃতি, চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ১৬.৬৪ কোটি টাকার বোনাস

বার্তা টুডে ডেস্ক / ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার বিশেষ উৎসাহ বোনাস প্রদান করা হয়েছে। বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা, শ্রমিক-কর্মচারীদের কর্মদক্ষতার স্বীকৃতি এবং কর্মপরিবেশে শান্তি বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে বোনাসের চেক তুলে দেওয়া হয়।

বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রম শাখায় তালিকাভুক্ত মোট ৬ হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারী এ বিশেষ বোনাসের সুবিধা পাচ্ছেন। প্রত্যেককে ২৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। এ বাবদ প্রয়োজনীয় ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার পুরো অর্থ ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে বহন করা হয়েছে।

অনুষ্ঠানে বন্দরের পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), চিফ ওয়েলফেয়ার অফিসার, উপ-সচিব (সমন্বয়), ওয়েলফেয়ার অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বন্দরের বিভিন্ন বার্থ, টার্মিনাল এবং শিপ হ্যান্ডলিং অপারেটরদের মালিক ও প্রতিনিধিদের হাতে বোনাসের চেক হস্তান্তর করা হয়।

বন্দর সংশ্লিষ্টরা জানান, দেশের বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে শ্রমিক-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের নিরলস শ্রম ও দক্ষতার কারণে পণ্য ওঠানামা ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে। রেকর্ড পরিমাণ কাজের স্বীকৃতি হিসেবে এ বিশেষ বোনাস শ্রমিক-কর্মচারীদের কর্মপ্রেরণা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ