শিরোনাম
বিদায়ের আবেগে সুবক্তগীন, নতুন প্রত্যাশায় মামুনুল ইসলাম চট্টগ্রামে ১০০ পানির এটিএম বুথ স্থাপনে ওয়াসা-ওয়াটারএইডের চুক্তি হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সৈনিক নিহত; আহত কর্মকর্তা ঢাকায় লায়ন্স-লিও ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর ও চার্টার সেলিব্রেশন অনুষ্ঠিত ৩০–৪০ বছর পর অবহেলিত রেলপথে বড় পুনর্বাসন উদ্যোগ রাঙামাটিতে কসমসের চতুর্থ তলায় ভয়াবহ আগুন, পুড়ল রুস্টপ রেস্টুরেন্ট সিজেকেএস সদস্য সচিবের কাছে খেলোয়াড়-সংগঠকদের আকুতি, কান্নায় ভেঙে পড়লেন ক্রীড়া সংগঠক রাঙামাটিতে বিশেষ অভিযানে ৭ জন গ্রেপ্তার, ২০ লিটার চোলাই মদ উদ্ধার ফিজিওথেরাপির মানোন্নয়ন ও কাউন্সিল আইন বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি সন্দ্বীপে পুলিশ সদস্য অপহরণে গ্রেপ্তার এক, অভিযান অব্যাহত
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বিদায়ের আবেগে সুবক্তগীন, নতুন প্রত্যাশায় মামুনুল ইসলাম

জাহাঙ্গীর আলম / ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে মহাব্যবস্থাপকের দায়িত্বে পরিবর্তন এসেছে। বিদায়ী মহাব্যবস্থাপক মোঃ সুবক্তগীনের দায়িত্ব হস্তান্তর এবং নবনিযুক্ত মহাব্যবস্থাপক পিইঞ্জ. মোঃ মামুনুল ইসলামের দায়িত্ব গ্রহণ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদায়ী মহাব্যবস্থাপক জনাব মোঃ সুবক্তগীন আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব হস্তান্তর করেন। একই অনুষ্ঠানে জনাব পিইঞ্জ. মামুনুল ইসলাম মহাব্যবস্থাপক (পূর্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের এ আনুষ্ঠানিকতা ঘিরে সম্মেলন কক্ষে একদিকে ছিল বিদায়ের আবেগ, অন্যদিকে নতুন নেতৃত্বকে বরণ করে নেওয়ার উচ্ছ্বাস। দীর্ঘ কর্মসময় একসঙ্গে কাটানো কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী মহাব্যবস্থাপকের শেষ সময়ের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (পূর্ব) জনাব মোঃ তানভিরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, পাহাড়তলী, চট্টগ্রাম মোস্তাফিজুর রহমান ভূঁঞা, চীফ অপারেটিং পারসোনাল ম্যানেজার (সিওপিএস-পূর্ব) মোঃ সফিকুর রহমান এবং চীফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস। এছাড়াও পূর্বাঞ্চল রেলের বিভিন্ন বিভাগের প্রধান, ডিভিশনাল অফিসার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদায়ী মহাব্যবস্থাপক মোঃ সুবক্তগীনের দায়িত্বকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও নেতৃত্বের বিষয় অনুষ্ঠানে স্মরণ করা হয়। রেলওয়ের চলমান কার্যক্রম পরিচালনা, প্রশাসনিক সমন্বয় এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে তাঁর ভূমিকার কথা তুলে ধরে সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। দায়িত্ব হস্তান্তরের মুহূর্তে সহকর্মীদের সঙ্গে তাঁর আন্তরিকতা ও দীর্ঘ কর্মসম্পর্কের স্মৃতিও অনুষ্ঠানে উঠে আসে।

বিদায়ী মুহূর্তে সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় আবেগাপ্লুত পরিবেশের সৃষ্টি হয়। দায়িত্বের আনুষ্ঠানিকতা শেষ হলেও সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও কর্মস্মৃতি যে সহজে শেষ হওয়ার নয়—অনুষ্ঠানের পরিবেশে তারই প্রতিফলন দেখা যায়।

অন্যদিকে নবনিযুক্ত মহাব্যবস্থাপক পিইঞ্জ. মামুনুল ইসলাম দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পূর্বাঞ্চল রেলের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে কর্মকর্তাদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

পূর্বাঞ্চল রেলের বিশাল কর্মযজ্ঞকে আরও গতিশীল করা, রেলপথ ও ট্রেন পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করা, যাত্রীসেবার মানোন্নয়ন, সময়ানুবর্তিতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন মহাব্যবস্থাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিদায়ী মহাব্যবস্থাপক মোঃ সুবক্তগীনের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয় এবং নবাগত মহাব্যবস্থাপক পিইঞ্জ. মামুনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

একজনের বিদায়, অন্যজনের দায়িত্ব গ্রহণ—এই পরিবর্তনের মধ্য দিয়ে পূর্বাঞ্চল রেলের প্রশাসনিক নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। তবে রেলসেবার উন্নয়ন, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করা এবং রেলওয়ের সক্ষমতা বৃদ্ধির মূল লক্ষ্যেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ