শিরোনাম
নতুন জিএম পূর্বাঞ্চলের সঙ্গে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত ভাড়া কার্যকর, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবি রুহুল কবির রিজভীর সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বিদায়ের আবেগে সুবক্তগীন, নতুন প্রত্যাশায় মামুনুল ইসলাম চট্টগ্রামে ১০০ পানির এটিএম বুথ স্থাপনে ওয়াসা-ওয়াটারএইডের চুক্তি হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সৈনিক নিহত; আহত কর্মকর্তা ঢাকায় লায়ন্স-লিও ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর ও চার্টার সেলিব্রেশন অনুষ্ঠিত ৩০–৪০ বছর পর অবহেলিত রেলপথে বড় পুনর্বাসন উদ্যোগ রাঙামাটিতে কসমসের চতুর্থ তলায় ভয়াবহ আগুন, পুড়ল রুস্টপ রেস্টুরেন্ট
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

রুহুল কবির রিজভীর সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ

বার্তা টুডে ডেস্ক / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি, চট্টগ্রাম নগরীর বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন রুহুল কবির রিজভীর নতুন দায়িত্বে সফলতা ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে তার নেতৃত্ব আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জবাবে রুহুল কবির রিজভী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছার জন্য চসিক মেয়রকে ধন্যবাদ জানান এবং তার প্রতি শুভেচ্ছা ও আন্তরিকতা প্রকাশ করেন।

সাক্ষাৎটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ