শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি, প্রধানমন্ত্রীর প্রতি পিসিএনপির কৃতজ্ঞতা বাঁশখালীতে মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে জিএম মামুনুল ইসলাম প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিক্ষার্থী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ হাটহাজারী-নাজিরহাট সড়কে ডিভাইডার ও সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা সহ লোহাগাড়ার সফিউল আজম আটক নতুন জিএম পূর্বাঞ্চলের সঙ্গে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের সৌজন্য সাক্ষাৎ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মিজানুর রহমান রুবেল / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং ইতিহাস একাডেমি, ঢাকার সহযোগিতায় আয়োজিত ‘প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

এ বছর স্মারক বক্তৃতার বিষয় ছিল “মাজাল্লাতুল আদাবি লি আজিল্লাতিস সুন্দীব: বাংলাদেশে আরবি ভাষায় প্রণীত একমাত্র স্থানীয় ইতিহাস গ্রন্থের মূল্যায়ন”।

প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী বিষয়টির ঐতিহাসিক ও একাডেমিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আরবি ভাষায় রচিত স্থানীয় ইতিহাসের দলিলসমূহ বাংলাদেশের ইতিহাস, সমাজ ও সংস্কৃতির বহুমাত্রিক অধ্যয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব ঐতিহাসিক উৎসের যথাযথ পাঠ, সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে দেশের ইতিহাসচর্চাকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, ইতিহাস একাডেমির সভাপতি প্রফেসর ড. শরীফ উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোরশেদুল আলম।

স্মারক বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক গবেষণায় আগ্রহী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইতিহাসচর্চা, আরবি ভাষায় রচিত ঐতিহাসিক উৎস এবং বাংলাদেশের স্থানীয় ইতিহাসের গবেষণার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ