শিরোনাম
রাউজানে গোল্ড মেডেল বৃত্তি পেল ৪ শিক্ষার্থী, পুরস্কৃত ৪০০ রাঙ্গামাটিতে অপরাধ পর্যালোচনা সভা, পুলিশ কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম রেলস্টেশনে রেলওয়ের বিশেষ মশক নিধন অভিযান পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি, প্রধানমন্ত্রীর প্রতি পিসিএনপির কৃতজ্ঞতা বাঁশখালীতে মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে জিএম মামুনুল ইসলাম প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিক্ষার্থী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

রাউজানে গোল্ড মেডেল বৃত্তি পেল ৪ শিক্ষার্থী, পুরস্কৃত ৪০০

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের রাউজানে শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক শিক্ষার প্রসার এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাউজান কিন্ডারগার্টেন ফোরাম (রাকিফো) আয়োজিত গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা-২০২৫-এর পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাউজানের নোয়াপাড়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাউজান কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি টিপু কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সহসভাপতি মুহাম্মদ হাবিব উল্লাহ। প্রধান আলোচক ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী সরোয়ার খান মনজু।

 

শিক্ষক নেতা রুবেল দাশ ও শান্তা দে-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাকিফোর মহাসচিব মুহাম্মদ জাহেদুল আলম জাহেদ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাবিব উল্লাহ বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও শিক্ষার অন্যতম লক্ষ্য। রাকিফোর এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামুখী ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সহায়ক হবে।

প্রধান আলোচক কাজী সরোয়ার খান মনজু বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের মেধার যথাযথ মূল্যায়ন ও উৎসাহ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বৃত্তি শুধু একটি পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্নকে আরও বড় করার অনুপ্রেরণা। সরকারি-বেসরকারি ও কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের মেধাভিত্তিক আয়োজন শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক এস. এম. ইউসুফ উদ্দিন, রাকিফোর সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম, কাজী আবু বকর চৌধুরী, মোহাম্মদ নূর নবী এবং রাকিফোর সাবেক সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক শিখা রানী দে।

এ ছাড়া বক্তব্য রাখেন নোয়াপাড়া আইডিয়াল স্কুলের পরিচালক আয়ুব খান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফেরদৌস বেগম নিশু, সুনীল দাশ, হারাধন মহাজন, রুমি বড়ুয়া, টুটুল দাশ, রাজীব দত্ত, মোহাম্মদ শাকিল, সুমি আকতার ও ফয়সাল খানসহ অনেকে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও বক্তব্য পরিবেশন করা হয়। এতে স্থিতধী দে নন্দী, অনন্যা মহাজন, অদ্রি আচার্য্য, অনন্যা দাশ, প্রিয়ন্তী দাশ, অদ্রি চক্রবর্তী, অর্দি প্রতিভা, অন্বেষা বড়ুয়া ও চৌধুরী কথা অংশ নেয়।

আয়োজকরা জানান, রাকিফোর গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা-২০২৫-এ চট্টগ্রামের সরকারি-বেসরকারি ও বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ৪০০ শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি লাভ করে। এর মধ্যে চারজন শিক্ষার্থী অর্জন করে গোল্ড মেডেল বৃত্তি।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও গোল্ড মেডেল তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর আয়োজনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ