শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি, প্রধানমন্ত্রীর প্রতি পিসিএনপির কৃতজ্ঞতা বাঁশখালীতে মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে জিএম মামুনুল ইসলাম প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিক্ষার্থী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ হাটহাজারী-নাজিরহাট সড়কে ডিভাইডার ও সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা সহ লোহাগাড়ার সফিউল আজম আটক নতুন জিএম পূর্বাঞ্চলের সঙ্গে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের সৌজন্য সাক্ষাৎ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

চবিতে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিক্ষার্থী

চবি প্রতিনিধি / ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভাগের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের গেটে এ ঘটনা ঘটে। নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী। নিহত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হল সংসদ সূত্রে জানা যায়, রাতে শহীদ আব্দুর রব হলের গেটে বিভাগের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হন আরিফুল। এ সময় তিনি কিছুক্ষণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে ঝুলে ছিলেন। পরে পুরো হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেকে রেফার করেন।

শহীদ আব্দুর রব হলের জিএস মোহাম্মদ মনির হোসেন বলেন, “বিভাগের ব্যানার লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে। সে হলের মেইন গেটের এসএস পাইপ দিয়ে ওপরে উঠতে চেয়েছিল। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুক্ষণ ঝুলে ছিল। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করা হয়।”

চবি মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, “একজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।”

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী বলেন, “তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ