শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি, প্রধানমন্ত্রীর প্রতি পিসিএনপির কৃতজ্ঞতা বাঁশখালীতে মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে জিএম মামুনুল ইসলাম প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিক্ষার্থী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ হাটহাজারী-নাজিরহাট সড়কে ডিভাইডার ও সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা সহ লোহাগাড়ার সফিউল আজম আটক নতুন জিএম পূর্বাঞ্চলের সঙ্গে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের সৌজন্য সাক্ষাৎ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে জিএম মামুনুল ইসলাম

বার্তা টুডে ডেস্ক / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, দক্ষ ও কার্যকর করতে মাঠপর্যায়ে পরিদর্শন জোরদার করেছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, পিইঞ্জ। শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি পূর্বাঞ্চল রেলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

দিনব্যাপী পরিদর্শনকালে তিনি রেলওয়ে ট্রেনিং একাডেমি (RTA), চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (CGPY), টার্ন টেবল, ট্রায়াঙ্গেল লাইন, ইয়ার্ড লাইন, লোকোশেড, কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ (CCBL) এবং পদ্মা অয়েল সাইডিং লাইন ঘুরে দেখেন।

পরিদর্শনের শুরুতে মহাব্যবস্থাপক রেলওয়ে ট্রেনিং একাডেমিতে (RTA) যান। সেখানে একাডেমিক ভবন, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কক্ষ, ডরমেটরি ও আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি। প্রশিক্ষণ কার্যক্রমের পরিবেশ, অবকাঠামো এবং প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

এ সময় একাডেমির বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন জিএম। রেলওয়ের দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণের মানোন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বাস্তবমুখী করা এবং প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এরপর জিএম পূর্বাঞ্চল রেলের গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সিজিপিওয়াই, টার্ন টেবল, ট্রায়াঙ্গেল লাইন ও ইয়ার্ড লাইন পরিদর্শন করেন। এ সময় ইয়ার্ডের সার্বিক কার্যক্রম, লাইন ব্যবস্থাপনা ও ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন তিনি।

পরে তিনি লোকোশেড পরিদর্শন করেন। সেখানে ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। ইঞ্জিন দ্রুত মেরামত করে সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন মহাব্যবস্থাপক। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজে সময়ানুবর্তিতা, কারিগরি দক্ষতা এবং সমন্বিত কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব দেন তিনি।

সিজিপিওয়াই পরিদর্শন শেষে কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ (CCBL) পরিদর্শন করেন জিএম। সেখানে রেলওয়ের সঙ্গে সিসিবিএলের বিভিন্ন চুক্তি, নীতিগত সিদ্ধান্ত, পরিচালনাগত বিষয় এবং সীমানা নির্ধারণ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।

পরে পদ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় সাইডিং লাইনের কার্যক্রম ও সংশ্লিষ্ট অবকাঠামো পর্যবেক্ষণ করে বিভাগীয় প্রধান ও কর্মকর্তাদের বিভিন্ন পরামর্শ দেন তিনি।

মহাব্যবস্থাপকের এ মাঠপর্যায়ের পরিদর্শনে পূর্বাঞ্চল রেলের প্রশিক্ষণ, ইঞ্জিন রক্ষণাবেক্ষণ, ইয়ার্ড ব্যবস্থাপনা, কনটেইনার পরিবহন এবং পণ্য পরিবহন-সংশ্লিষ্ট কার্যক্রমের বিভিন্ন দিক উঠে আসে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি রেলওয়ের সেবা ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (পূর্ব) মোঃ তানভিরুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, পাহাড়তলী, চট্টগ্রাম মোস্তাফিজুর রহমান ভূঁঞা, চীফ অপারেটিং পারসোনাল ম্যানেজার (সিওপিএস-পূর্ব) মোঃ সফিকুর রহমান এবং চীফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

এছাড়াও পূর্বাঞ্চল রেলের বিভিন্ন বিভাগের প্রধান, ডিভিশনাল অফিসার, ডিএস ডব্লিউ/পাহাড়তলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা মহাব্যবস্থাপকের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ