শিরোনাম
রাউজানে গোল্ড মেডেল বৃত্তি পেল ৪ শিক্ষার্থী, পুরস্কৃত ৪০০ রাঙ্গামাটিতে অপরাধ পর্যালোচনা সভা, পুলিশ কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম রেলস্টেশনে রেলওয়ের বিশেষ মশক নিধন অভিযান পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি, প্রধানমন্ত্রীর প্রতি পিসিএনপির কৃতজ্ঞতা বাঁশখালীতে মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে জিএম মামুনুল ইসলাম প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিক্ষার্থী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

রাঙ্গামাটিতে অপরাধ পর্যালোচনা সভা, পুলিশ কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা

বার্তা টুডে ডেস্ক / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

সভায় রাঙ্গামাটি জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধ, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত পদক্ষেপ, চলমান মামলার অগ্রগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করার বিষয়গুলো সভায় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।

সভায় বিভিন্ন থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের ধরন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য ও অগ্রগতি তুলে ধরা হয়। অপরাধ সংঘটনের কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মাদক কারবার, অপরাধী চক্রের কার্যক্রম এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাইবার অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা মোকাবিলায় সংশ্লিষ্ট ইউনিট ও কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনভিত্তিক অপরাধের ক্ষেত্রে প্রয়োজনীয় নজরদারি, তথ্য সংগ্রহ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়।

এ ছাড়া জেলার সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দীর্ঘদিনের গ্রেফতারি পরোয়ানা তামিল এবং গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাগুলোর তদন্ত ও নিষ্পত্তিতে অগ্রগতি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্বশীলতা, পারস্পরিক সমন্বয় ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনগণের সঙ্গে পেশাদার ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধের উৎস ও কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় না দিয়ে তথ্যের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়ানো এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ