শিরোনাম
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রেল মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও, তীব্র প্রতিবাদ রেলওয়ের প্রান্তিক মানুষের উন্নয়নে আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম দেখতে শিশু বাগ স্কুলে আবু তরাব নিরাপদ খাবার কোথায়? ভোক্তার জীবন নিয়ে এমন ছিনিমিনি আর কতদিন – জাহাঙ্গীর আলম ‘তোমরাই জাতির আগামীর কাণ্ডারি’—নবীন শিক্ষার্থীদের এরশাদ উল্লাহ নবীনদের বরণে নাঙ্গলমোড়া শামছুল উলুম মাদরাসায় উৎসবমুখর আয়োজন বন্যার্তদের পাশে সরকার, বাঁশখালীতে ৫১০ পরিবার পেল সহায়তার চেক জন্মদিনে বিশেষ ফটোশুট, বলিউডি আয়োজনে মৌ রহমান সীতাকুণ্ড থেকে আনোয়ারা, ২৫ বছরের মহাপরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রামের নগরচিত্র
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম দেখতে শিশু বাগ স্কুলে আবু তরাব

বার্তা টুডে চট্টগ্রাম / ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণে শিশু বাগ স্কুল পরিদর্শন করেছেন সহকারী থানা শিক্ষা অফিসার আবু তরাব। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের পরিবেশ, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে সহকারী থানা শিক্ষা অফিসারকে অবহিত করেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিশু বাগ স্কুলের প্রধান শিক্ষক মুসাররাত জাহান, সহকারী প্রধান শিক্ষক নুসরাত জাহান এবং বিদ্যালয়ের পরিচালক তাহসিন আহম্মদ ও স্কুলের শিক্ষকরা।

বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, মানসম্মত পাঠদান এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা বিভাগের কর্মকর্তার এ ধরনের পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ, বিদ্যমান বিষয়গুলো চিহ্নিত করা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ