শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী সেবায় আধুনিক ট্রলি, দক্ষ কর্মী পাঠানোর তাগিদ মন্ত্রীর চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীকে ৫৮ ভোট পেয়ে মো. মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে বাঘ প্রতীকে ৬৪ ভোট পেয়ে মো. রবিউল আলম নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি ছাড়া নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ চলে। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সমিতি সূত্রে জানা গেছে, মোট ১২৮ জন ভোটারের মধ্যে ১২৬ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে মাহফুজুর রহমান ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান চেয়ার প্রতীকে ৪৬ ভোট, বদিউল আলম আনারস প্রতীকে ১৮ ভোট এবং মো. আকতার হোসেন হরিণ প্রতীকে ৩ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে রবিউল আলম ৬৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল হামিদ দোয়াত-কলম প্রতীকে পান ৫৮ ভোট।

এ ছাড়া ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে ৩৪ ভোট পেয়ে মো. হাসান, সহ-সম্পাদক পদে ৯১ ভোট পেয়ে মো. খোকন, অর্থ সম্পাদক পদে ৭৯ ভোট পেয়ে এম শহিদুল ইসলাম সুমন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে মোহাম্মদ জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের উল্লেখযোগ্য দিক হলো—সভাপতি পদে মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. রবিউল আলম টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে তাঁরা উভয়েই হ্যাটট্রিক বিজয় অর্জন করেন।

পুনরায় নির্বাচিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ব্যবসায়ীরা বলেন, বিগত সময়ে মাহফুজুর রহমান ও রবিউল আলম বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাজারের এবাদতখানার উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ