শিরোনাম
বাঁশখালীতে অর্থ আত্মসাৎ মামলায় পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার ভূমি মন্ত্রণালয়ের নিয়োগে প্রক্সি জালিয়াতি, ভুয়া প্রার্থী থানায় পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

বাঁশখালীতে অর্থ আত্মসাৎ মামলায় পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাঁশখালীতে প্রতারণা ও অর্থ আত্মসাৎয়ের মামলায় পরোয়ানাভুক্ত আসামী কাথরিয়া ইউনিয়নের মানিক পাঠান এলাকার জেবল হোসাইনের ছেলে আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় বাঁশখালী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কাথরিয়ার নিজ বাড়ি থেকে তকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মো. জোবায়ের নামে আন্দরকিল্লার এক ব্যবসায়ীর দায়েরকৃত এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ২০১৮ সালে মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত আমির হোসেন পলাতক ছিলেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হোসেন নামে পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ