শিরোনাম
চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত লোহাগাড়ায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত, পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি বিতর্কিত আবছার মেম্বারের কমিটির কার্যালয় উদ্বোধনে এমপি সরোয়ার জামান নিজাম?
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

বাঁশখালীর বিশিষ্ট সমাজসেবী ওয়াকিল আহমেদ চৌধুরীর স্ত্রী জয়নাব আরার ইন্তেকাল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবী বাঁশখালীর কৃতিসন্তান মরহুম ওয়াকিল আহমেদ চৌধুরীর সহধর্মিণী মিসেস জয়নাব আরা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, বিকেল ৫টা ১০ মিনিটে বার্ধক্যজনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, ছয় মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকার একটি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদ জোহর বাঁশখালীর চাম্বল দারুল উলূম আইনুল ইসলাম (বড় মাদ্রাসা) প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে চাম্বল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী থানা জামায়াতের আমির অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ আবু তাহের, সমাজসেবী আলী নেওয়াজ চৌধুরী ইরান, মর্তুজা আলী ও সমাজকর্মী এনামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত প্রথম জানাজায় উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইলিয়াস, খালেদুল আনোয়ার ও আমজাদ চৌধুরীসহ অনেকে।

মরহুমা জয়নাব আরার ইন্তেকালে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, জয়নাব আরা দৈনিক নয়া দিগন্তের সাবেক চট্টগ্রাম ব্যুরোপ্রধান মরহুম হেলাল হুমায়ুনের শাশুড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ