শিরোনাম
হালিশহরে সাংবাদিককে জিম্মি করে মারধর, বিকাশ থেকে ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ লোহাগাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চট্টগ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার সামগ্রী উপহার দিলেন যুব সংগঠক রাজিব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ সাতকানিয়ায় বারোমাসি তরমুজ চাষে কৃষকের সাফল্য, বাড়ছে মার্সালো-আস্তা-ব্ল্যাকবেবির চাহিদা সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

আইন ও র‍্যাম্পে ইভার স্বপ্নযাত্রা

হৃদয় খান / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকে পুঁজি করে আইন পেশার পাশাপাশি মডেলিং জগতেও নিজের অবস্থান গড়ে তুলতে চান রংপুরের তরুণী হাবিবা ইয়াসমিন ইভা। ঢাকার প্রাইমএশিয়া ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে এলএলবি সম্পন্ন করা ইভার লক্ষ্য, পেশাগত জীবনে একজন সফল আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি র‍্যাম্প ও ফ্যাশন জগতেও নিয়মিত কাজ করা।

ইভার কাছে মডেলিং কেবল শখের বিষয় নয়; বরং নিজের ব্যক্তিত্ব, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস প্রকাশের একটি মাধ্যম। পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল দীর্ঘদিনের। সেই আগ্রহকে পেশাগত দক্ষতায় রূপ দিতে ২০২৫ সালে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প থেকে মডেলিংয়ের ওপর গ্রুমিং সম্পন্ন করেন তিনি।

প্রশিক্ষণ শেষে ফটোশুটের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় ইভার। এরপর ধীরে ধীরে র‍্যাম্পে হাঁটার অভিজ্ঞতাও অর্জন করেন তিনি। মডেলিংয়ের বিভিন্ন ক্ষেত্রে নিজেকে আরও দক্ষ করে তোলার পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করতে চান এই তরুণী।

ইভার মতে, মডেলিং মানে শুধু বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন নয়; এর সঙ্গে ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, উপস্থাপনশৈলী ও সৃজনশীলতার গভীর সম্পর্ক রয়েছে। এ ক্ষেত্রে নিয়মিত চর্চা, পরিশ্রম ও নিজেকে বিকশিত করার মানসিকতাকে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হাবিবা ইয়াসমিন ইভা বলেন, “মডেলিং আমার ধ্যান-জ্ঞান। আমি আইনজীবী হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চাই, পাশাপাশি মডেলিংয়েও নিয়মিত কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে একজন নারী একাধিক ক্ষেত্রে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেন। আমার কাজের মাধ্যমে অন্য মেয়েরাও যেন নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত হয়, সেটাই চাই।”

মডেলিংয়ের বাইরেও ছবি আঁকা ও স্কেচ করার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে ইভার। অবসর সময়ে ছবি আঁকার মাধ্যমে নিজের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশ করতে পছন্দ করেন তিনি। শিল্পচর্চার এই আগ্রহ তাঁর ব্যক্তিগত প্রতিভা বিকাশেও ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ইভা আইন ও মডেলিং—দুই ক্ষেত্রেই নিজের যোগ্যতা, দক্ষতা ও পরিশ্রমের স্বাক্ষর রাখতে চান। তাঁর লক্ষ্য শুধু পরিচিতি অর্জন নয়, বরং কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।

প্রচলিত গণ্ডির বাইরে গিয়ে একাধিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছেন রংপুরের এই তরুণী। আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও অধ্যবসায়কে সঙ্গী করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান হাবিবা ইয়াসমিন ইভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ