শিরোনাম
এক্টোপিক প্রেগন্যান্সি: গর্ভাবস্থার একটি নীরব জরুরি অবস্থা আন্তর্জাতিক মঞ্চে নিজেকে দেখতে চান ফ্লাভিয়া ইসলাম সনাতনী পরিবারের পাশে এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন: আবু সুফিয়ান এমপি লাঙ্গলকোট-লাকসাম সেকশনে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, বরখাস্ত উপসহকারী প্রকৌশলী সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের প্রচারণা রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ প্রশিক্ষণার্থী শিশুর সংকটাপন্ন অবস্থায় PICU কেন গুরুত্বপূর্ণ: দ্রুত সিদ্ধান্ত, নিবিড় পর্যবেক্ষণ ও সমন্বিত চিকিৎসা ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির শারদীয় দুর্গোৎসব: আসলাম চৌধুরী ডা. শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সৃজনশীলতায় স্বপ্ন বুনছেন ফারহানা কামাল / ফ্যাশন দুনিয়ায় স্বপ্নবাজ ফারহানা কামাল

হৃদয় খান / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ফ্যাশন জগতে স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে চান ফ্যাশন মডেল ও ডিজাইনার ফারহানা কামাল। ছোটবেলা থেকেই রংতুলি ও নান্দনিক সৃষ্টির প্রতি আগ্রহ তাঁকে ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি আকৃষ্ট করেছে। সেই আগ্রহ থেকেই শুরু স্বপ্নের পথে এগিয়ে চলা। বর্তমানে পড়াশোনার পাশাপাশি মডেলিং করছেন তিনি। ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ভিজ্যুয়াল মিডিয়াতেও নিজের দক্ষতার স্বাক্ষর রাখতে চান এই তরুণী।

ফারহানা কামালের বেড়ে ওঠা লক্ষ্মীপুর শহরে। তাঁর স্কুল ও কলেজজীবন কেটেছে সেখানেই। শৈশব থেকেই সৃজনশীল কাজের প্রতি বিশেষ দুর্বলতা ছিল তাঁর। ছবি আঁকা, রং নিয়ে কাজ করা এবং নতুন কিছু তৈরি করার আগ্রহ তাঁকে ধীরে ধীরে ফ্যাশন ডিজাইনিংয়ের দিকে নিয়ে যায়। নিজের পছন্দের বিষয়কে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বর্তমানে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছেন তিনি। ফারহানার মতে, স্বপ্ন পূরণের পথে পরিবারের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর পথচলায় পরিবার সবসময় পাশে থেকেছে। এই সহযোগিতা তাঁকে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।

পড়াশোনার পাশাপাশি মডেলিংয়েও সময় দিচ্ছেন ফারহানা। শুরুতে মডেলিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার পরিকল্পনা না থাকলেও আশপাশের মানুষের উৎসাহ ও অনুপ্রেরণায় এই অঙ্গনে যুক্ত হন তিনি। ধীরে ধীরে কাজের প্রতি আগ্রহ তৈরি হয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন কাজের প্রস্তাবও পাচ্ছেন। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি। নিজের পছন্দ ও পরিকল্পনার সঙ্গে মানানসই ভালো কাজের অপেক্ষায় রয়েছেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও স্পষ্ট ধারণা রয়েছে ফারহানার। স্নাতক শেষ করে নিজের একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করতে চান তিনি। বিশেষ আগ্রহ রয়েছে ডেনিম ইন্ডাস্ট্রি নিয়ে। এই খাতে কাজ করে নতুনত্ব ও সৃজনশীলতার সমন্বয়ে নিজস্ব ধারা তৈরি করার স্বপ্ন দেখেন তিনি।

ফারহানার লক্ষ্য কেবল মডেলিং কিংবা ডিজাইনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজের কাজের মাধ্যমে ফ্যাশন জগতে আলাদা অবস্থান তৈরি করা। পড়াশোনা, অভিজ্ঞতা ও পরিশ্রমকে সঙ্গী করে সেই স্বপ্ন পূরণের পথেই এগিয়ে যেতে চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ