শিরোনাম
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা সন্দ্বীপের উড়িরচরে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৪৪৫ জন লোহাগাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাইয়ের প্রস্তুতি স্ট্রোকের লক্ষণ শনাক্ত করে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের আওয়ামী ফ্যাসিবাদ নিয়ে চাকসুর ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন চাকসুর “আজাদীর ইতিবৃত্ত” বইয়ের মোড়ক উন্মোচন সাতকানিয়ায় মামলার পুনঃতদন্ত দাবি, সিসিটিভি দেখে অপরাধী শনাক্তের আহ্বান স্বজনদের সন্দ্বীপে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, প্রতিকার চেয়ে তালুকদার পরিবারের সংবাদ সম্মেলন লোহাগাড়ায় ১ দিনে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা

অবৈধ মালামাল কেনাবেচা ও চুরির ঘটনা শূন্যে নামানোর উদ্যোগ / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদার, চুরি ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে মালামাল কেনাবেচা বন্ধে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ৪২টি শিপিং এজেন্ট কোম্পানি, কেএএফসিও, সিইউএফএল, পিসিটি, আরএসজিটি ও বিএসএএসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমুদ্রবন্দর। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় একটি অংশ এ বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে বন্দরের জলসীমায় দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ও তৎসংলগ্ন জলসীমায় বাণিজ্যিক জাহাজে চুরি, চোরাচালান এবং অবৈধভাবে মালামাল ক্রয়-বিক্রয় প্রতিরোধে কোস্ট গার্ড পূর্ব জোন নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বহিঃনোঙ্গরে অবস্থানরত জাহাজগুলোর নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ এবং সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রমের ফলে বাংলাদেশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে চুরির ঘটনা কমেছে। ২০২৪ সালে এ ধরনের ১০টি ঘটনা ঘটলেও ২০২৫ সালে তা কমে চারটিতে দাঁড়ায়। ২০২৬ সালেও এ সংখ্যা চারটিতে অপরিবর্তিত রয়েছে।

বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপদ নৌবাণিজ্য বজায় রাখা এবং এ ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ