শিরোনাম
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা সন্দ্বীপের উড়িরচরে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৪৪৫ জন লোহাগাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাইয়ের প্রস্তুতি স্ট্রোকের লক্ষণ শনাক্ত করে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের আওয়ামী ফ্যাসিবাদ নিয়ে চাকসুর ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন চাকসুর “আজাদীর ইতিবৃত্ত” বইয়ের মোড়ক উন্মোচন সাতকানিয়ায় মামলার পুনঃতদন্ত দাবি, সিসিটিভি দেখে অপরাধী শনাক্তের আহ্বান স্বজনদের সন্দ্বীপে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, প্রতিকার চেয়ে তালুকদার পরিবারের সংবাদ সম্মেলন লোহাগাড়ায় ১ দিনে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

লোহাগাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাইয়ের প্রস্তুতি

৯ ইউনিয়নে ১০ ইভেন্টে যাচাই-বাছাইয়ের উদ্যোগ / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে যাচাই-বাছাই পর্ব আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বায়েজীদ বিন আখন্দের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম চিশতী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাস্টার নাছির আহমেদ, এসএম শাহাব উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি নাছির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হক, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান নিশান, বার আউলিয়া ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মুহাম্মদ আলমগীর, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মুহাম্মদ হোছাইন,কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু, পদুয়া ইউপির সদস্য মুহাম্মদ আমানুল হক প্রমুখ।

এছাড়াও লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যগণ, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ক্রীড়া শিক্ষক ও রেফারি এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। শিশু ও কিশোর-কিশোরীদের মধ্য থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকার নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়ন হলে এবং প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়রা সঠিক গাইডলাইন পেলে তৃনমুল পর্যায়ের খেলোয়াড়েরা ভবিষ্যতে জাতীয় দলের নেতৃত্ব দিবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকাকে সমুন্নত রাখবে। এছাড়াও মাদক ও কিশোরগ্যাং মুক্ত হবে প্রতিটি সমাজ।

বক্তারা আরও বলেন, লোহাগাড়ার প্রত্যান্ত অঞ্চলের মেধাবী খেলোয়াড়দের প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে প্রতিটি ইউনিয়নে মোট ১০টি ইভেন্টে অংশগ্রহণকারী নিবন্ধিত শিক্ষার্থীর বাছাই প্রক্রিয়া শুরু হবে। এতে উপজেলার ৯টি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানদের প্রধান করে দু’জন ক্রীড়া শিক্ষক, রেফারি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যদের নিয়ে ইউনিয়ন ভিত্তিক যাচাই-বাছাই কমিটি গঠন করা হবে। কমিটি গঠনের পর পর্যায়েক্রমে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক যাচাই-বাছাই করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ