শিরোনাম
চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত লোহাগাড়ায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত, পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি বিতর্কিত আবছার মেম্বারের কমিটির কার্যালয় উদ্বোধনে এমপি সরোয়ার জামান নিজাম?
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

চন্দনাইশে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, তারেক রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তির দাবি জানান এবং দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অন্যদিকে, একই দিন বিকেলে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন উল্লাহ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতেয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জসিম উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদ খান ও বাহাউদ্দীন চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম শহীদ, অলি হোসেন মুন্সি, মোরশেদুল আলম, জাকির হোসেনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারে। গণমানুষের নেতা ও তারুণ্যের প্রতীক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশকে এগিয়ে নেওয়ার কাজ করছেন। কিন্তু একটি মহল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশকে অস্থিতিশীল ও ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, দেশবিরোধী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা লায়ন হেলাল উদ্দীন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ঈর্ষান্বিত একটি মহল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে। এসব কুচক্রী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দুল হক। পরে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ