শিরোনাম
শাহ আমানতের মাজারে ককটেল, সাইফুদ্দিন মাইজভাণ্ডারীর নিন্দা ও প্রতিবাদ পটিয়ায় দুই দিনব্যাপী ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন, আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি পাহাড়ে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার মন্ত্রীর, কর্মসংস্থানে গুরুত্ব পর্যটন-কফি-ফ্রিল্যান্সিংয়ে বিশ্বনন্দিত আলেম বাঁশখালীর কৃতিসন্তান ড. মাওলানা শিব্বির আহমদের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ চন্দনাইশে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, রপ্তানিমুখী খাত গড়ে তোলার আহ্বান নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শাহ আমানতের মাজারে ককটেল, সাইফুদ্দিন মাইজভাণ্ডারীর নিন্দা ও প্রতিবাদ

বার্তা টুডে ডেস্ক / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের হযরত শাহ আমানত খান (রহ.)-এর মাজারে ককটেল উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও ওয়ার্ল্ড সুফি ফোরামের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, হযরত শাহ আমানত খান (রহ.)-এর মাজার শুধু ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও অসাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এমন পবিত্র স্থানে ককটেল উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও ন্যক্কারজনক, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, মাজার, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিস্ফোরক রাখার পেছনে কারা এবং কী উদ্দেশ্যে জড়িত, তা খুঁজে বের করা জরুরি। এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এর আগেও দেশের বিভিন্ন দরবার শরীফ, মাজার ও খানকাহে হামলা, ভাঙচুর ও উগ্রবাদী অপতৎপরতার ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের ধর্মীয় স্বাধীনতা, আধ্যাত্মিক ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি।

বিবৃতিতে তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের উদ্দেশ্য ও পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করতে হবে। ধর্মীয় পরিচয়ের আড়ালে কোনো উগ্রবাদী বা দুর্বৃত্তচক্রকে সহিংসতা, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, বাংলাদেশ সব ধর্ম, মত ও পথের মানুষের সহাবস্থানের দেশ। দেশের হাজার বছরের আধ্যাত্মিক ঐতিহ্য ও সম্প্রীতির সংস্কৃতি ধ্বংসের যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। ধর্মীয় পবিত্র স্থানে নাশকতার মাধ্যমে রাষ্ট্র ও সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বিবৃতিতে তিনি অবিলম্বে হযরত শাহ আমানত (রহ.)-এর মাজারসহ দেশের গুরুত্বপূর্ণ দরবার শরীফ, মাজার, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে এ ধরনের স্পর্শকাতর ঘটনায় গুজব ও উসকানি এড়িয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ধর্মীয় পবিত্রতা, আধ্যাত্মিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর যেকোনো আঘাতের বিরুদ্ধে তাঁর অবস্থান আপসহীন। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ