শিরোনাম
নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ষোলশহরে বিএনপির বিক্ষোভ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা অন্যের জায়গায় ১৮ বছর, এক ঘরেই পাঁচজনের জীবন—অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান শাহ আমানত বিমানবন্দরে চুরির চেষ্টাকালে আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড রাঙামাটিতে ভুয়া ছবি-ভিডিও ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাইকেলের প্যাডেলে জলবায়ু জয়ের গল্প: তেঁতুলিয়া থেকে টেকনাফ ছুটছেন চবির দুই তরুণ চবিতে পরিবহন দিবসে আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাইকেল র‍্যালি ও মানববন্ধন পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর শাহ আমানতের মাজারে ককটেল, সাইফুদ্দিন মাইজভাণ্ডারীর নিন্দা ও প্রতিবাদ পটিয়ায় দুই দিনব্যাপী ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন, আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে সম্মাননা: মেধা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান বক্তাদের / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলীতে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কর্ণফুলী প্রেসক্লাব।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট, নগদ অর্থ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য নুরুল আমিন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম।

কর্ণফুলী প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কামরুদ্দিন সবুজ, বিএনপি নেতা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিন জাহাঙ্গীর, উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ইব্রাহিম, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম, সিনিয়র সহসভাপতি খালেদ মনসুর, সহসভাপতি বদরুল হক এবং আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল হক। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. হারুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক মো. জাবেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলাম, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির শাহ সুমন এবং নুসরাত জাহান, মো. মাকসুদ ও গিয়াস উদ্দিন।

এ ছাড়া বিডি ক্লিন, মানবতার শেষ আশ্রম, আলোকিত নারী কল্যাণ সংগঠন ও দুরন্ত দুর্বারসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই নয়, মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ