শিরোনাম
রাঙামাটিতে ভুয়া ছবি-ভিডিও ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাইকেলের প্যাডেলে জলবায়ু জয়ের গল্প: তেঁতুলিয়া থেকে টেকনাফ ছুটছেন চবির দুই তরুণ চবিতে পরিবহন দিবসে আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাইকেল র‍্যালি ও মানববন্ধন পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর শাহ আমানতের মাজারে ককটেল, সাইফুদ্দিন মাইজভাণ্ডারীর নিন্দা ও প্রতিবাদ পটিয়ায় দুই দিনব্যাপী ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন, আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি পাহাড়ে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার মন্ত্রীর, কর্মসংস্থানে গুরুত্ব পর্যটন-কফি-ফ্রিল্যান্সিংয়ে বিশ্বনন্দিত আলেম বাঁশখালীর কৃতিসন্তান ড. মাওলানা শিব্বির আহমদের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ চন্দনাইশে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, রপ্তানিমুখী খাত গড়ে তোলার আহ্বান নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

চবিতে পরিবহন দিবসে আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাইকেল র‍্যালি ও মানববন্ধন

চবি প্রতিনিধি / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসার, বায়ুদূষণ রোধ এবং টেকসই পরিবহন সম্পর্কে সচেতনতা তৈরিতে সাইকেল র‍্যালি ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সাইকেল র‍্যালিটি শুরু ও কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।

আয়োজক সংগঠন জানায়, শিক্ষার্থীদের মধ্যে সাইকেল ব্যবহারে উৎসাহ সৃষ্টি এবং টেকসই পরিবহন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার রোধ, পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আওয়ার গ্রিন ক্যাম্পাস এর সভাপতি হাসিবুল হাসান বলেন, ‘‘আমাদের এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব ও টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মানুষকে সচেতন করা। আমরা জানি, প্রতিনিয়ত যানবাহনের ধোঁয়া ও কার্বন নিঃসরণ হয়। এগুলো শোধনে আমাদের কাজ করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ