জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে লায়ন এ.এম. মুন্না চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিককে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১০ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এমপি যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন। আগামী ছয় মাসের জন্য মোট ৬৮ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র-যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার ও শামসুল আলম। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, জয়নুল আবেদীন কায়সার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম।
কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. মুশফিকুর রহমান চৌধুরী মিশকাতকে। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আনাস মাহমুদ, মোহাম্মদ আরিফুর রহমান, ফরিদুল আলম, মীর মনসুরুল ইসলাম, জহির উদ্দিন, রোকজিনা আক্তার (তানিয়া আমিন), জিয়াউর করিম, মোহাম্মদ আরজু, মোহাম্মদ ফারুক হোসেন, মো. নুরুল আমীন, মঈনুদ্দিন সাকিব, মো. রিদওয়ানুল করিম হৃদয় ও তারেকুল ইসলাম মিনহাজ।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাজ্জাদ হোসেন ও সিফাত চৌধুরী। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. আকাশ নূর, মো. হাসিন ইশরাক চৌধুরী, লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ, শহিদুল ইসলাম সাহেদ, এ.কে.এম. মোর্শেদ, তৌহিদুল ইসলাম মাসুম, সাকিবুল ইসলাম, ইয়াসিনুর রহমান, হারুনুর রশিদ, সাইফুর রহমান আরিফ, ইঞ্জিনিয়ার আবুবকর, দেলোয়ার মাহমুদ, মোহাম্মদ নাইমুল হাসান, আবদুল মান্নান এবং মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম কাদেরীকে।
এ ছাড়া দপ্তর বিষয়ক সম্পাদক হয়েছেন ইরফান মাহমুদ আল সাঈদ এবং সহ-সম্পাদক জহির উদ্দিন চৌধুরী হিমেল। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদ। উপ-সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আনিছুর রহমান ও অ্যাডভোকেট মুহিবুল্লাহ মুহিব।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক করা হয়েছে ইমরান হোসেন তারাকে। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহেদুল আলম, জাফর ইসলাম চৌধুরী, রিয়াজ মোহাম্মদ সাকিব তালুকদার ও শাহেদুল আলম শিকদার।
কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন মো. সাইফুল ইসলাম (রাব্বি), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ বদিউল আলম নোমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ মো. শাহরিয়ার ইমন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন শাকিল। শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এমরানুল ইসলাম।
এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে নারী বিষয়ক সম্পাদক করা হয়েছে ডালিয়া বড়ুয়াকে। এ পদে সহ-সম্পাদক হিসেবে রয়েছেন জুবাইদা হক তানজু ও মরিয়ম বেগম।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সায়েমুল হক, হাফেজ মিজানুর রহমান কাদেরী, আবরার হাবিব, রাশেদুল আলম সৌরভ, হায়দার আলী, এস. এম. মোজাম্মেল ইসলাম, সুমাইয়া সুলতানা নাহিন, আরফাতুর রহমান ও নাঈম উদ্দিন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ আহ্বায়ক কমিটির মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার পাশাপাশি দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে।