শিরোনাম
চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা পেলেন পারভীন আকতার নিরাপদ, সময়নিষ্ঠ ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিতের প্রত্যয় দাভোসে জলবায়ু নেতৃত্বে জোর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চন্দনাইশে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হরমুজ প্রণালির সংকট পেরিয়ে নিরাপদে বিএসসির ‘এমভি বাংলার জয়যাত্রা’ রেকর্ডভাঙা মেসির জোড়া গোলে শেষ বত্রিশে আর্জেন্টিনা, ডালাসের রাত হলো ইতিহাসের সাক্ষী মেসির ১৭তম বিশ্বকাপ গোলে ইতিহাস, অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: সামার দাভোসে জলবায়ু নেতৃত্ব ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন আজ রাতে আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ: চট্টগ্রামজুড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন সার কারখানা গুলোতে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করার সিধান্ত নিয়েছে সরকার- আনোয়ারায় শিল্পমন্ত্রী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ঈদযাত্রা: ২৩ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে মিলবে টিকিট

বার্তা টুডে ডেস্ক / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

ঢাকা, ১৩ মে: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে বুধবার (১৩ মে) সকাল থেকে ২৩ মে’র যাত্রার টিকিট বিক্রি শুরু হয়।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। বুধবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

রেলওয়ের ঈদকালীন কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। ২৪ মে’র টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।

যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) সংশ্লিষ্ট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে চালানো হবে দুটি “ক্যাটল স্পেশাল” ট্রেন। আগামী ২২ ও ২৩ মে ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।

অন্যদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি নির্দিষ্ট বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ