শিরোনাম
চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক সন্ত্রাসী-অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান ঢাকা–দেওয়ানগঞ্জ রেলপথ পরিদর্শনে মহাব্যবস্থাপক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগরে দোয়া ও মিলাদ মাহফিল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বের করা হয় বর্ণাঢ্য মহাশোভাযাত্রা। শোভাযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, রাধা-কৃষ্ণের যুগলবন্দি, কংস রাজা, শিশু কৃষ্ণ, গোপাল, মা যশোদা ও দেবকীর বিভিন্ন প্রতিকৃতি ও সাজে অংশ নেন ভক্তরা।

কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সকাল ১১টায় চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু হরি মন্দির প্রাঙ্গণ থেকে মহাশোভাযাত্রাটি বের হয়। ঢাক-ঢোল ও মোটরযানের বহর নিয়ে শোভাযাত্রাটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে পৌঁছে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় কাপ্তাই উপজেলার বিভিন্ন মন্দিরের ভক্ত, পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শত শত ভক্তের অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।

এর আগে কেপিএম কয়লার ডিপু হরি মন্দির প্রাঙ্গণ থেকে মহাশোভাযাত্রার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখার আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রূপক মল্লিক রাতুল, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি রতন কান্তি মল্লিক, ইউপি সদস্য নীল কান্ত মল্লিক, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সন্তোষ বিকাশ দাশ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা দে-সহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তরা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য। গীতা পাঠ করেন আশুতোষ মল্লিক।

অনুষ্ঠানের শেষপর্বে মহাশোভাযাত্রায় অংশগ্রহণকারী এবং ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চন্দ্রঘোনায় গৌর নিতাই নামহট্ট বলরাম সংঘের শোভাযাত্রা

এদিকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চন্দ্রঘোনা মিশন এলাকায়ও পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট বলরাম সংঘের আয়োজনে সকাল সাড়ে ৯টায় মিশন এলাকার মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি মিশন এলাকা ও চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিণ করে লিচুবাগান কুষ্ঠ হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্য দেন মিশন এলাকা শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট বলরাম সংঘের সভাপতি পালক মাধব দাস।

দিনব্যাপী এসব কর্মসূচিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ