শিরোনাম
অপরাধ দমনে বিশেষ সাফল্য, রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের সদস্যদের নগদ পুরস্কার রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ১১ আসামি গ্রেপ্তার; ৪০ লিটার চোলাই মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূত সাসাকাওয়ার সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীদের অবদান চিরস্মরণীয়: আবু সুফিয়ান বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমীতে কম্পিউটার ল্যাব স্থাপন পাহাড়ি ও দুর্গম এলাকায় দক্ষতা বাড়াতে রাঙ্গামাটিতে স্পেশালাইজড হিল ড্রাইভিং ট্রেনিং আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম আশ-শেফা স্কুল এন্ড কলেজে ফি আদায়ে অভিভাবকদের ভোগান্তির অভিযোগ ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়, নাঙ্গলমোড়া মাদরাসায় নতুন প্রত্যয় বাঁশখালীর রাজনীতিতে উত্তাপ নয়, সহনশীলতা চান পাপ্পা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

পাহাড়ি ও দুর্গম এলাকায় দক্ষতা বাড়াতে রাঙ্গামাটিতে স্পেশালাইজড হিল ড্রাইভিং ট্রেনিং

রাঙ্গামাটি প্রতিনিধি: / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ পুলিশের ফর্মড পুলিশ ইউনিট (FPU) সদস্যদের মিশন-সম্পর্কিত দায়িত্ব পালনে পাহাড়ি ও দুর্গম এলাকায় ভারী যানবাহন পরিচালনায় দক্ষতা, সতর্কতা ও বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ‘স্পেশালাইজড হিল ড্রাইভিং ট্রেনিং কোর্স’।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস), বেতবুনিয়া, রাঙ্গামাটির আয়োজনে এ বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে বাংলাদেশ পুলিশের এফপিইউ সদস্যদের মধ্য থেকে মোট ৬৫ জন ড্রাইভার অংশগ্রহণ করবেন। রাঙ্গামাটির বিভিন্ন উপযুক্ত পাহাড়ি ও দুর্গম এলাকায় বাস্তবভিত্তিক এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণে পাহাড়ি পথে ভারী যানবাহন নিরাপদে পরিচালনা, দুর্গম সড়কে যান নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ বাঁক ও উঁচু-নিচু পথে গাড়ি চালানোর কৌশলসহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস), বেতবুনিয়া, রাঙ্গামাটি-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) সরকার মোহাম্মদ কায়সার, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং ১৮ এপিবিএন, রাঙ্গামাটির অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণ আয়োজকরা জানান, বাংলাদেশ পুলিশের সদস্যদের দেশ-বিদেশে বিভিন্ন শান্তিরক্ষা মিশন ও দায়িত্ব পালনের ক্ষেত্রে দুর্গম ও পাহাড়ি এলাকায় যানবাহন পরিচালনার প্রয়োজন হয়। এ ধরনের পরিবেশে ভারী যানবাহন চালানোর ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাস্তব পরিবেশে প্রশিক্ষণের মাধ্যমে চালকদের প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের সক্ষমতা আরও জোরদার করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ড্রাইভারদের পাহাড়ি ও দুর্গম এলাকায় ভারী যানবাহন পরিচালনার বাস্তব দক্ষতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভবিষ্যতে মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা আরও দক্ষতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।

উল্লেখ্য, পাহাড়ি ভূপ্রকৃতি, দুর্গম সড়ক এবং প্রতিকূল পরিবেশে নিরাপদ যানবাহন পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পিএসটিএস, বেতবুনিয়া এ প্রশিক্ষণের আয়োজন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ