শিরোনাম
শীলকূপে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন, সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা নৃত্যের মঞ্চ পেরিয়ে অভিনয়ে মুনমুনের নতুন স্বপ্ন মানবাধিকার সুরক্ষায় চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার নতুন গভর্নিং বডি, সভাপতি লায়ন সালাউদ্দীন আলী সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত চন্দনাইশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন পাঁচ দিনের শুভেচ্ছা সফরে, চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ নাশকতা প্রতিরোধে দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি নাচের মঞ্চ থেকে রুপালি পর্দায় সোনিয়া লাজুক অপরাধ দমনে একের পর এক সাফল্য, জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশের ওসি
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শীলকূপে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন, সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশ সুরক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে অনুষ্ঠিত হলো ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রী’ ক্যাম্পেইন। তরুণ সমাজকর্মী ও ব্যবসায়ী এনামুল হকের উদ্যোগে শীলকূপের মাইজপাড়াস্থ হাজী মনছফ আলী কমপ্লেক্সের শাহ লতিফিয়া নূরানী মাদরাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা তুলে দেন আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উদ্যোগের রূপকার এনামুল হক। পবিত্র কুরআন তিলাওয়াত করেন মোহাম্মদ মিজবাহ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মোহাম্মদ কলিম উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নাহিদা সুলতানা।

অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জুনাইদ, হেফাজুল ইসলাম, আব্দুল জলিল, মো. মারুফ, খেলায়েত উল্লাহ, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আক্কাস, এসকে সিরাজি ও মো. আবু তৈয়ব মাস্টার।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. শফি কোম্পানি, তরুণ সমাজকর্মী রোকন উদ্দিন, মো. বেলাল, মো. ছোটন, প্রবাসী ব্যবসায়ী সাইফুল হক খোকন, সেলিম উদ্দিন, উসমান গণি এবং হাসন আহমদ সওদাগর।

বক্তারা এমন সবুজ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি কোমলমতি শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী করে তুলবে এবং এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ