চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মনকিচর জালিয়াখালী বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং শতাধিক রিকশা শ্রমিকের মাঝে বিনামূল্যে মশারী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী এনামুল হকের বিশেষ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

পরিবার পরিকল্পনা পরিদর্শক মাস্টার রিদুয়ানুল হকের সঞ্চালনা এবং মাস্টার আবু তৈয়বের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক শিব্বির আহমদ রানা এবং দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর আলম সওদাগর, আবুল বশর, মোহাম্মদ নাসির, শহিদ মনির, ডাঃ এম এ কাদের খান, মোহাম্মদ আলী সওদাগর, মোক্তার সওদাগর, শফি আলম, আনিস সওদাগর, দেলোয়ার হোসেন এবং শ্রমিকদের পক্ষে শ্রমিক নেতা আব্দুল আলিমসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। নিম্নআয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মশারী ব্যবহারের প্রতি তাগিদ দিয়ে উদ্যোক্তা এনামুল হকের এ সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।