শিরোনাম
উৎসবমুখর পরিবেশে সভাপতি মনির, সাধারণ সম্পাদক এরশাদ আলম মেধার স্বীকৃতিই শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা : আবুল বশর আবু ৪৪ বছর পর সরকারিকরণের পথে কর্ণফুলীর এ.জে. চৌধুরী ডিগ্রি কলেজ কুষ্টিয়া জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাফ হোসেনের ইন্তেকাল আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ষোলশহরে সাইফুলের নেতৃত্বে নেতাকর্মীর বিক্ষোভ মিছিল দুর্গোৎসবে নিরাপত্তা, মাদক ঠেকাতে কঠোর বার্তা—আকবরশাহে ওসির আহ্বান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রেল মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও, তীব্র প্রতিবাদ রেলওয়ের প্রান্তিক মানুষের উন্নয়নে আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম দেখতে শিশু বাগ স্কুলে আবু তরাব
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

উৎসবমুখর পরিবেশে সভাপতি মনির, সাধারণ সম্পাদক এরশাদ আলম

লোহাগাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের মধ্যে প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনী পরিবেশ ছিল প্রাণবন্ত। ভোটাররা নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ। তার তত্ত্বাবধানে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে এম. এম. আহমদ মনির সভাপতি এবং এরশাদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্যরা।

এছাড়া নির্বাচনে অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক সহ-সভাপতি, খোকন সুশীল যুগ্ম সম্পাদক এবং সাত্তার সিকদার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির মাধ্যমে লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও রয়েছে।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ