শিরোনাম
অর্থের বিনিময়ে পকেট কমিটি গঠনের অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপিতে গণ পদত্যাগ চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ঈদে নিত্যপণ্যে মূল্যছাড়ে ব্যতিক্রমী আহ্বান চট্টগ্রামের জেলা প্রশাসকের চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান জরুরি: মেয়র ডা. শাহাদাত হোসেন “নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা সপ্তাহ সমাপ্ত সাতকানিয়ায় পুকুরের ঘাট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি পৃথক দুই অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার, উদ্ধার বন্দুক-কার্তুজ ও দেশীয় অস্ত্র পার্বত্য চট্টগ্রামে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে WFP’র সহযোগিতা চাইলেন মন্ত্রী দীপেন দেওয়ান সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও একজনকে শ্লীলতাহানি, ৪ জন গ্রেফতার ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৪ মে’র ট্রেনের অগ্রিম টিকিট
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

অর্থের বিনিময়ে পকেট কমিটি গঠনের অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপিতে গণ পদত্যাগ

বার্তা টুডে ডেস্ক / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

“অর্থের বিনিময়ে পকেট কমিটি দিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির রাজনীতি ধ্বংসের পায়তারা চলছে”—এমন অভিযোগ তুলে সংগঠনের একাংশ গণ পদত্যাগের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেসক্লাবে, ১৪ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টায়।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, সংগঠনের মহানগর কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। তাদের দাবি, দীর্ঘদিনের ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীদের বাদ দিয়ে “অর্থের বিনিময়ে পকেট কমিটি” গঠন করা হয়েছে, যা সংগঠনের আদর্শ ও রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।

তারা আরও অভিযোগ করেন, কমিটি প্রক্রিয়ায় গণতান্ত্রিক চর্চা অনুসরণ করা হয়নি এবং যোগ্য নেতৃত্বকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। এর প্রতিবাদেই তারা একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এ সময় বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়বে।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় বা মহানগর নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ ঘটনায় চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে আরও বড় ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ